ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ সদস্যের পরিবার, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ আবদুস সালাম রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার।

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১১৭০ জন সংবাদটি পড়েছেন

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখাল বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াংগুনে আজ রোববার শক্তিশালী বাহরাইনের বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেই ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল। প্রথমার্ধেই ৫ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা, দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। অথচ মাঠে তার ছিটেফোঁটাও বোঝা গেল না। বল দখল, গতি, আক্রমণ কিংবা রক্ষণ-প্রতিটি বিভাগেই বাংলাদেশ ছিল একক আধিপত্যে।

ম্যাচের ১০ মিনিটেই গোলের খাতা খুলে দেন শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠ থেকে স্বপ্না রানীর দূরপাল্লার থ্রু বল ধরে একাই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্নার বাড়ানো বল ধরে বাঁ পায়ের চমৎকার শটে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়ান তিনি। এরপর একের পর এক আক্রমণে রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যায় বাহরাইনের রক্ষণভাগ। ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কোহাতি কিসকু। এর আগে মারিয়া মান্দার ক্রসে বাহরাইনের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে কোহাতির সামনে, যেখান থেকে তিনি আর ভুল করেননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের ঝড় আরও বাড়ান তহুরা খাতুন। প্রথমে মনিকা চাকমার লড়াকু প্রচেষ্টায় বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে জাল কাঁপান তিনি। মাত্র দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দ্বিতীয়ার্ধে আরও একটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তার, যা নিশ্চিত করে ৭-০ গোলের একচেটিয়া জয়।

‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছে তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ। 

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আপডেট সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫