ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ। ঘরে ঘরে গীতার আলো, হৃদয়ে হৃদয়ে মানবতা—বাগীশিকের অভিষেকে নতুন সমাজ জাগরণের প্রত্যয়। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচনী তফসিল ঘোষণা

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ২৭ জুলাই ২০২৫ রবিবার ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৩ বছরের জন্য ৫ টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের নিমিত্তে তফসিল ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ দিলাওয়ার হোসেন শাহ্, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আরিফুর রহমান ও মোঃ সাফায়েত হোসেন সজিব স্বাক্ষরিত ঘোষিত তফসিলে ভোট গ্রহণ করা হবে ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার।

খসড়া ভোটার তালিকা বিষয়ে ২৯ জুলাই ২০২৫ সোমবার বিকাল ৫ টা পর্যন্ত আপত্তি গ্রহন করা হবে। ৩০ জুলাই ২০২৫ বুধবার বিকাল ৫ টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৫ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ আগস্ট ২০২৫ শনিবার মনোনয়ন পত্র বিতরণ শুরু ও বিকাল ৫ টা পর্যন্ত বিতরণ শেষ করা হবে। ৪ আগস্ট সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল/জমাদানের শেষ তারিখ। ৬ আগস্ট ২০২৫ বুধবার দুপুর ১২.৩০ পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৯ আগস্ট শনিবার দুপুর ২.৩০ টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত (দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নামাজের বিরতি) ভোট গ্রহণ করা হবে। ঘোষিত তফসিলের যে কোন তারিখ প্রয়োজনে পরিবর্তন ও সংযোজন করার অধিকার নির্বাচন পরিচালনা কমিটি সংরক্ষণ করে। নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য প্রয়োজনে সকাল ১১ টা হতে দুপুর ১ টা ও বিকাল ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত অফিস সময়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট প্রতিদিন জেনে নেয়া যাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান!

দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচনী তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫