ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের।

বিরলে র‌্যাবের অভিযানে ১৯৮ বোতল ‘ফেয়ারডিল’সহ দুইজন আটক

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৫০ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের বিরল উপজেলায় র‌্যাব-১৩, সিপিসি-১ এর চলমান মাদকবিরোধী অভিযানে ‘ফেন্সিডিলের আদলে তৈরি’ নতুন ধরনের মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বড় হিন্দুপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমের বাড়ির দক্ষিণ পাশ থেকে ১৯৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) এবং মৃত মহিনী চন্দ্র বর্মণের ছেলে ফাগু চন্দ্র বর্মণ (৪২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৩ জানায়, ‘ফেয়ারডিল’ নামে এই নতুন ধরনের মাদকদ্রব্য সম্প্রতি সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে। এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন।

বিরলে র‌্যাবের অভিযানে ১৯৮ বোতল ‘ফেয়ারডিল’সহ দুইজন আটক

আপডেট সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫