ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী যুবক গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর স্ত্রী মা আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে দিপু রায় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার পঞ্চগড় থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিপু রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ প্রকাশ্যেও মহানবী (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করতেন। এছাড়া, তিনি এক মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগেও অভিযুক্ত।

ঘটনার পর বৃহস্পতিবার স্থানীয় সচেতন যুবকরা তার শাস্তির দাবিতে প্রতিবাদ জানায়। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

পুলিশ জানায়, দিপু রায়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫