ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ। ঘরে ঘরে গীতার আলো, হৃদয়ে হৃদয়ে মানবতা—বাগীশিকের অভিষেকে নতুন সমাজ জাগরণের প্রত্যয়। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

ফরিদপুরে গলায় রশি দিয়ে যুবকের মর্মান্তিক আত্মহত্যা।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩২ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ অসীম আকরাম (২৮) নামে এক যুবক। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার বর্ণমালা-১১ ভবনের দ্বিতীয় তলার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। নিহত অসীম আকরাম স্থানীয় খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসীম আকরাম বৈদ্যুতিক তার ও বিছানার চাদর ব্যবহার করে কক্ষের সিলিং ফ্যানের রডে গলায় ফাঁস নেন। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে তাঁর মা, বাবা ও বাসার দারোয়ান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাশ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান!

ফরিদপুরে গলায় রশি দিয়ে যুবকের মর্মান্তিক আত্মহত্যা।

আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫