ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ। ঘরে ঘরে গীতার আলো, হৃদয়ে হৃদয়ে মানবতা—বাগীশিকের অভিষেকে নতুন সমাজ জাগরণের প্রত্যয়। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

মাদারীপুর জেলায় টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩১৩ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপসচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জন প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান!

মাদারীপুর জেলায় টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫