ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক  খুলনায় নূর আজিম বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষককে গুলি, এলাকায় আতঙ্ক নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ সদস্যের পরিবার, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ আবদুস সালাম রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে!

সাবেক উপজেলা চেয়ারম্যানের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩১২ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (৪৬) ও তার স্ত্রী রুমা আক্তারের (৪১) বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ফরিদপুরের সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা করেন ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ। এতে তাদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জেলা দুদক কার্যালয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের ৮ অক্টোবর তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয় এবং ২০২৪ সালের ৬ অক্টোবর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেন দুদক। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ওয়াদুদ মাতুব্বর ও তাঁর স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে এ মামলা করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক 

সাবেক উপজেলা চেয়ারম্যানের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

আপডেট সময় : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫