ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আদিতমারীতে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার। বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত। নিহতের চারজন একই পরিবারের। চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক। হয়রানি মামলার অভিযোগে,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।। বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন গ্রেফতার। চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বাকলিয়ার ঘটনার রেশ কাটেনি, চট্টগ্রাম নগরীতে ফের আরো ৩ শিশু ধর্ষণের অভিযোগ।

রবীন্দ্র সংগীতে প্রথম হয়ে দেশ সেরা হলেন গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২২৮ জন সংবাদটি পড়েছেন

সারা দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার প্রতিভাবান কন্যা প্রিয়ন্তী পোদ্দার।

বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার দুপুরে অনলাইনে প্রকাশ করা হয়। এতে রবীন্দ্রসংগীতে দেশের সেরা পাঁচ প্রতিযোগীর তালিকার শীর্ষে উঠে আসে প্রিয়ন্তীর নাম। গত সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বিটিভি স্টুডিওতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে প্রাথমিক ও বাছাই পর্বে সারা দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে রবীন্দ্রসঙ্গীত বিভাগে সেরা দশে দ্বিতীয় স্থান অর্জন করেছিল সে।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দার দম্পতির মেঝ মেয়ে। বর্তমানে সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রিয়ন্তী নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত দুই বিভাগেই জাতীয় পুরস্কার অর্জন করে আলোচনায় আসে ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

রবীন্দ্র সংগীতে প্রথম হয়ে দেশ সেরা হলেন গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দার।

আপডেট সময় : ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫