ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ : যমুনা অয়েলে দ্বৈত নীতির বিস্ফোরক অভিযোগ। বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি’—কার স্বার্থে নীরবতা ? ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ। আমলাতন্ত্রের আনুষ্ঠানিক সংস্কার অতি আবশ্যক। তজুমদ্দিনে হামলার শিকার ছাত্রদল নেতা, থানায় অভিযোগের পর প্রেসক্লাবে সরব নেতাকর্মীরা। শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের দায়িত্বহীনতার জন্য ১৫০ জন শিক্ষক বেতন ও ঈদ বোনাস পেল না। হাত- পা বাঁধা অবস্থায় এক শিক্ষার্থীকে জীবিত উদ্ধার। ক্লিন, গ্রীন ও নিরাপদ নগরী চট্টগ্রাম করতে চাই- বললেন শাহাদাত হোসেন।  সীতাকুণ্ড মডেল থানা এলাকায় চাঞ্চল্যকর শিশু হত্যা ঘটনার মূল আসামী বাবু শেখ গ্রেপ্তার। মাদারীপুরের রাজৈর উপজেলার গণেশ পাগল সেবাশ্রম মাঠে ঐতিহ্যবাহী হোলি উৎসব-২০২৬ উদযাপিত।

অবশেষে কালামের উপর আস্থা রাখলো বিএনপি তৃনমূলে খুশির বন্যা ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১২২ জন সংবাদটি পড়েছেন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনে চূরান্ত দলীয় মনোনয় দেয়া হলো ঐতিহ্যবাহী জালাল হাজী পরিবারের সুযোগ্য সন্তান সাবেক তিনবারের সাংসদ অ্যাডভোকেট আবুল কালামকে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ রাব্বুল আল আমিন কবুল করছে। নারায়ণগঞ্জবাসী ও জনগণের তিনি ডাক শুনেছেন। তারা আমাকে অনেক ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, বন্দরটা অটুট থাকলো। আমি সকলের দোয়া চাই। সবাই দোয়া করবেন আমি যেন বিপুলভোটে বিজয়ী হয়ে এ আসনটি আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারি এদিকে অ্যাডভোকেট আবুল কালাম দলীয় মনোনয়ন পাওয়ায় তার তৃণমূল নেতাকর্মীদের মাঝে খুশি বন্যা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন, আমরা এই সুখবরের জন্য অপেক্ষায় ছিলাম। আমাদের বিশ্বাস ছিলো, দল কালাম সাহেবের মত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করবে। এতটু দেরি হলেও দল এটাই প্রমাণ করেছে যে, দল আসলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পক্ষে। তৃণমূল নেতাকর্মীরা আরও বলেন, আসলে দলীয় মনোনয়নের ব্যাপারে এতদিন যাদের কথা শোনা যাচ্ছিলো তারা মনোনয়ন পেলে এ আসনে একটি বড় ধরনের ভরাডুবির আশঙ্কা ছিলো। কারণ, তাদের পক্ষে জনসমর্থন খুব কম ছিলো। ফলে ফাঁকা মাঠে অনেকেরই গোল দেয়ার সুযোগ ছিলো। কিন্তু কালাম সাহেবের মনোনয়নে সেই সুযোগ আর থাকছেন না। আশা করছি, আল্লাহ্’র রহমতে এ আসনে কালাম সাহেবের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং বিপুল ভোটে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক তিনবারের সাংসদ অ্যাডভোকেট কালাম সাহেব বিজয়ী হবেন। এদিকে একই দিন অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে তার কন্যা অ্যাডভোকেট বাঁধন নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পিতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট বাঁধন বলেন, আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহ’র দরবারে লক্ষকোটি সুকরিয়া আদায় করছি এবং আমার আব্বুর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আব্বু আজ দলীয় মনোনয়ন পেয়েছেন। আনুষ্ঠানিক ভাবে যে চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা গুলশান কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা এখন গুলশান কার্যালয় থেকে তার মনোনয়ন সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ্ আমরা সবাইকে নিয়ে বিশেষ করে যারা মাঠে ছিলেন তাদের সবার কাছে দোয়া চাই। আমরা আশা করছি, বরাবরের মতই আপনারা সবাই আব্বুর পাশে থাকবেন।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ আসনে ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ : যমুনা অয়েলে দ্বৈত নীতির বিস্ফোরক অভিযোগ।

অবশেষে কালামের উপর আস্থা রাখলো বিএনপি তৃনমূলে খুশির বন্যা ।

আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫