ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। রাজৈরের দক্ষিন গোয়ালদী গ্রামে, মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলানি খাইতে আসলো জামাই।  জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উন্নয়নের নামে আওয়ামী ভাইস চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নাহিদ গ্রুপের আড়ালে আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া সিন্ডিকেটের সদস্য তন্ময়,কিতাব আলীর উত্থান, ঝন্টু সাহার ছায়া সাম্রাজ্য। মাগুরায় বিবাহ কাবিননামা জালিয়াতি মামলায় স্ত্রী মুরশিদা খাতুনকে জেল হাজতে প্রেরণ।  বিআইডব্লিউটিএতে অনিয়ম ও দুর্নীতির অপর নাম নিজাম উদ্দিন পাঠান : ক্ষমতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ লুটের নেপথ্যকথা। গৃহীত ঔষধ ও কেমিকেলের ল্যাব টেষ্টের দাবী: মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওষুধ,গজ, ব্যান্ডেজ,কেমিকেল ও সার্জিক্যাল যন্ত্রপাতি  সাপ্লাইয়ে ঠিকাদারের শুভংকরের ফাঁকি!  জামালপুর-৩ সংসদীয় আসনে সনাতনী সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

পাউবো প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ নিয়ে বরিশালে তীব্র চাঞ্চল্য।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৯ জন সংবাদটি পড়েছেন

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলী আল আমিনের বিপুল সম্পদের তথ্য নিয়ে নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরিতে তিনি মাত্র ২২ হাজার টাকা বেতন পেলেও বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকার একটি ৯তলা ভবনের মালিক।

স্থানীয় সূত্র জানাচ্ছে, প্রায় ১৪ বছরের চাকরি জীবনে আল আমিনের নামে এবং বেনামে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ করা হচ্ছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার ওই বহুতল ভবনটি বিশেষভাবে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, তার আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ মহলের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, সরকারি দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি ক্ষমতার অপব্যবহার করে এবং নানাভাবে অনিয়মের মাধ্যমে এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন। তবে পানিসম্পদ উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এসব প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তদন্ত করা হয়নি। স্থানীয় মানুষরা বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সচেতন ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে যে, বিষয়টি পানিসম্পদ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। আর যদি তা সম্ভব না হয়, তবে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আল আমিনের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি।

পাউবো প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ নিয়ে বরিশালে তীব্র চাঞ্চল্য।

আপডেট সময় : ০৯:০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬