মাগুরা জেলা জামায়াতের প্রভাবশালী নেতা বি এম এরশাদ উল্লাহ ওহিদের বিরুদ্ধে আদালতের নিয়েধাজ্ঞা অমান্য করে এড: মমতাজ বেগমের সম্পত্তিতে জোরপুর্ব্বক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগকারী এড: মমতাজ বেগম জানান-
কোটের নিয়েধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরি করে যাচ্ছেন জামায়াতের প্রভাবশালী নেতা বি এম এরশাদ উল্লাহ ওহিদ । ১৮ ইঞ্চি ছাদ বর্ধিত করে প্রায় আমার বিল্ডিংয়ের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। পাচিলের সঙ্গে এক ইঞ্চি না ছেড়েও পাচিল তৈরি করে যাচ্ছেন।
এখনো কোর্টের আদেশ বহাল আছে। গত সাড়ে তিন বছর বন্ধ থাকার পর এ কার্যক্রম শুরু করছেন
এরশাদ উল্লাহ, কোনভাবে তাকে থামানো যাচ্ছে না, বা কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। আমি ছয় সাত মাস ধরে প্রচন্ড অসুস্থ।
এ বিষয়ে তিনি আইন শৃংক্ষলা রক্ষাকারী বাহিনী,যৌথ বাহিনী ( সেনাবাহিনী) ও জেলা প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন।
মাগুরা জেলা প্রতিনিধি 











