ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। রাজৈরের দক্ষিন গোয়ালদী গ্রামে, মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলানি খাইতে আসলো জামাই।  জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উন্নয়নের নামে আওয়ামী ভাইস চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নাহিদ গ্রুপের আড়ালে আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া সিন্ডিকেটের সদস্য তন্ময়,কিতাব আলীর উত্থান, ঝন্টু সাহার ছায়া সাম্রাজ্য। মাগুরায় বিবাহ কাবিননামা জালিয়াতি মামলায় স্ত্রী মুরশিদা খাতুনকে জেল হাজতে প্রেরণ।  বিআইডব্লিউটিএতে অনিয়ম ও দুর্নীতির অপর নাম নিজাম উদ্দিন পাঠান : ক্ষমতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ লুটের নেপথ্যকথা। গৃহীত ঔষধ ও কেমিকেলের ল্যাব টেষ্টের দাবী: মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওষুধ,গজ, ব্যান্ডেজ,কেমিকেল ও সার্জিক্যাল যন্ত্রপাতি  সাপ্লাইয়ে ঠিকাদারের শুভংকরের ফাঁকি!  জামালপুর-৩ সংসদীয় আসনে সনাতনী সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত রোববার আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান অভিনেত্রী নিজেই।

আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্যাপন করেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’। মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপছন্দ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

মধুমিতার বিয়ের খবরে অনেক ভক্তের হৃদয় ভেঙ্গে চোখে নেমে এসেছে অশ্রুধারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি।

আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬