দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ইমারজেন্সি রেসপন্স টিম (ইআরটি)। শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২রা রমযান বিকেলে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিলন আহাম্মেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমির হাসান সাগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কেন্দ্রীয় উন্নয়ন বিষয়ক সম্পাদক মতিউর রহমান সুমন এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আসতারুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। কেন্দ্রীয় সভাপতি মিলন আহাম্মেদ বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইফতার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, রমজান মাসজুড়ে দিনাজপুরসহ বিভিন্ন...
দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ইমারজেন্সি রেসপন্স টিম (ইআরটি)।
শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২রা রমযান বিকেলে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিলন আহাম্মেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমির হাসান সাগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কেন্দ্রীয় উন্নয়ন বিষয়ক সম্পাদক মতিউর রহমান সুমন এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আসতারুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি মিলন আহাম্মেদ বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইফতার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, রমজান মাসজুড়ে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।