ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত। ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রাজীব হাওলাদারের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসির আদেশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। রাজৈরের দক্ষিন গোয়ালদী গ্রামে, মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলানি খাইতে আসলো জামাই।  জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উন্নয়নের নামে আওয়ামী ভাইস চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নাহিদ গ্রুপের আড়ালে আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া সিন্ডিকেটের সদস্য তন্ময়,কিতাব আলীর উত্থান, ঝন্টু সাহার ছায়া সাম্রাজ্য। মাগুরায় বিবাহ কাবিননামা জালিয়াতি মামলায় স্ত্রী মুরশিদা খাতুনকে জেল হাজতে প্রেরণ।  বিআইডব্লিউটিএতে অনিয়ম ও দুর্নীতির অপর নাম নিজাম উদ্দিন পাঠান : ক্ষমতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ লুটের নেপথ্যকথা।

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত।

জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ৯ম জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন।

সভাপতি বক্তব্যে বলেন, নিজেকে মানবিক করে গড়ে তুলতে হলে বই পড়া আবশ্যক। জ্ঞানচর্চার অন্যতম স্থান হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখান থেকে আপনি যেকোনো ধরনের জ্ঞান আহরণ করতে পারবেন। তিনি আরো বলেন, বই শুধু আপনাকে মানবিকই নয় একই সাথে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যা আপনাকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রেই উপকৃত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সরকাররি গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাস আলী। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত।

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত।

আপডেট সময় : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬