আজ(৫ জানুয়ারি,২৬) বৃহস্পতিবার সকাল ১১:০০টায় রাজৈরের টেকেরহাট গোল চত্বরে ঢাকা বরিশাল মহাসড়কে রাজীব হাওলাদারের নামে দায়েরকৃত মিথ্যা মামলায় ফাঁসির আদেশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজবাউল হক বাবু হাওলাদার, জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, যুবদলের নেতা খায়ের হাওলাদার, বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার,সাগর মেম্বার, ওবায়দুল বাঘা, বাবলু বাঘা প্রমুখ।
উল্লেখ্য ২০১৫ সালে সেনদিয়া গ্রামের বাসিন্দা নাবালিকা আদুরী নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মাটিতে পুঁতে রাখে।এ রোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যায় গোটা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক নেমে আসে।আদুরীর পরিবার এ জঘন্য অপরাধের বিচার দাবি করে হত্যা মামলা দায়ের করে। ভুক্তভোগী পরিবারবর্গের দাবি রাজীব হাওলাদারকে পরিকল্পিতভাবে এ হত্যা মামলায় আসামি করা হয়েছে।এর পিছনে ছিল রাজনৈতিক কারণ। তখনকার ক্ষমতাসীন আওয়ামীলীগের কতিপয় স্বার্থান্বেষী মহলের যোগসাজশে রাজীবকে ফাঁসানো হয়েছে। এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা মেজবাউল হক বাবু হাওলাদার দাবি করেন, রাজীব হাওলাদার ও তার পরিবার বিএনপি করে বলেই আদুরী হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। রাজীব হাওলাদারের বিরুদ্ধে যে প্রহসনের রায় ঘোষিত হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কেননা রাজীব হাওলাদার একজন ভালো মানুষ।তার বিরুদ্ধে অত্র এলাকার কোনো মানুষের কোনো অভিযোগ,অনুযোগ কিছুই নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাকে ফাঁসানো হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 










