ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক দুই, পরে পুলিশের কাছে সোপর্দ। ভূরুঙ্গামারী’ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন ও সম্পাদক আশিক। প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন। চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। ইউনিয়ন পরিষদের মেম্বার হেলালের বিরুদ্ধে মারধরের হুমকি! ড.ইউনুস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের নতুন আলিশান বাড়ির কাজ চলছে।  মাদারীপুর জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে এমদাদুল হক খান সভাপতি ও শাকিল সাধারণ সম্পাদক নির্বাচিত। কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন। বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেলকে দেখতে চায় তৃণমূল। বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ। সংসদে ‘সাউন্ড কেলেঙ্কারি’—নতুন মোড় : একই ঠিকাদার, একই সিন্ডিকেট, একের পর এক কোটি কোটি টাকার প্রকল্প দখল।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি,২৬) জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নতুন আইনপ্রণেতাদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক দুই, পরে পুলিশের কাছে সোপর্দ।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত।

আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬