ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩৭২ জন সংবাদটি পড়েছেন

মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি ও একজন এসআই এর বিরুদ্ধে এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে।

একজন সাময়িক বরখাস্ত থাকা অতিরিক্ত ডিআইজির নির্দেশে এই আসামীকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব,পুলিশের আইজিপি,ডিআইজি ও মাগুরা পুলিশ সুপারের পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে

মামলার বাদী জানান, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের নায়েব শেখ এর কন্যা পিংকি খাতুনের নামে জিআর ৫১/২৬ নং মামলা দায়ের হয়েছে শ্রীপুর থানায়। এই মামলায় পিংকী একমাত্র আসামী। কিন্তু থানায় এজাহার (মামলা) দায়ের হলেও শ্রীপুর থানার পুলিশ আসামী পিংকীকে গ্রেফতার করতে পারেনি। মামলার আইও এস আই সফিক একদিনও আসামীকে গ্রেফতার করতে তাদের বাড়িতে অভিযান চালান নি।

এ দিকে জানাগেছে, আসামী পিংকীকে গ্রেফতার না করার জন্য নারী কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত থাকা একজন অতিরিক্ত ডিআইজি ওসি শ্রীপুরকে নির্দেশ দিয়েছেন। একারণেই ওসি আসামী পিংকীকে গ্রেফতার করছেন না।

এ দিকে পিংকী খোশমেজাজে নিজ বাড়িতে অবস্থান করছেন।

তিনি দম্ভোক্তি করে বলেছেন তাকে গ্রেফতার করার ক্ষমতা শ্রীপুর থানা পুলিশের নেই।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শেখ তাসনিম আলমকে প্রশ্ন করলে তিনি জানান, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। পুলিশী তৎপরতা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সফিক বলেন, আসামীকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

ভুক্তভোগীর দাবী, শ্রীপুর থানার ওসি তাসনিম আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সফিক

ইচ্ছাকৃত কালক্ষেপন করছেন। আসামী পিংকীকে গ্রেফতারে তাদের কোন আগ্রহ নেই।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ!

আপডেট সময় : ০৮:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬