ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক  খুলনায় নূর আজিম বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষককে গুলি, এলাকায় আতঙ্ক নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ সদস্যের পরিবার, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ আবদুস সালাম রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫৩৪ জন সংবাদটি পড়েছেন

গত ১২ মার্চ, ২০২৬ দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় দুষ্কৃতকারী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নং- ৬২৩, তারিখ: ১০/০৩/২০২৬ইং।

জিডি সূত্রে জানা গেছে, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় বিবাদী রনি (৪৫) ও নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় রোমানার বাসায় চড়াও হয়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড় ধরনের শারীরিক ক্ষতিসহ খুন-জখমের হুমকি প্রদান করে।

“পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিজ বাসায় হুমকির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

— রোমানা রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের কণ্ঠ।

এই ঘটনার পর থেকে সাংবাদিক রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের যথাযথ সহযোগিতা চেয়েছেন।।।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

আপডেট সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬