ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। প্রতিহিংসার আগুনে জ্বলছে মাদারীপুর। আলমগীর হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক তাণ্ডব। বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু। গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা। চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই এমপিকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা প্রদান। আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ।

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এগিয়ে এসেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে আজ (১০ মার্চ,২৬) মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের উত্তর রাওঘা সততা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আলামিন, শুভাকাঙ্ক্ষী আল-শাহরিয়ার তমাল এবং সংগঠনের সদস্য সোহেল সিকদার, মোঃ বাইজিদ আকাশসহ অন্যান্য সদস্যরা।

ঈদ বস্ত্র পেয়ে অসহায় নারীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,

“আমরা চাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। সামর্থ্য সীমিত হলেও মানুষের জন্য কিছু করার আন্তরিক চেষ্টা আমাদের সবসময় থাকবে। তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগেই একদিন আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব—এই বিশ্বাস আমাদের আছে।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির সদস্যরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ।

আপডেট সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬