ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। গাজীপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ভষ্মীভূত। সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন জুয়েল খন্দকার। মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা আতাউর রহমান আশিক।  চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার। পলাশবাড়ীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। তজুমদ্দিনে খাবারের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে অচেতন করে ব্যবসায়ীর ঘরে চুরি। নির্বাচনের প্রতিশ্রুতি পুরন: পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির: স্থায়ী আমানত সঞ্চয় টাকা শ্রমিকদের হাতে  প্রদান করলেন সমিতির নেতৃবৃন্দ।  বিক্রমপুর কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ভষ্মীভূত।

গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার( ৭ মার্চ,২৬ ) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ভবানীপুর কাতলামারা এলাকায় আবু তাহের (৭৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবু তাহের ভবানীপুর কাতলামারা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার দোকানসহ বসতঘর পুড়ে যাওয়ায় তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, প্রাথমিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং বিষয়টি খোঁজ নিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অবশিষ্ট আগুন সম্পূর্ণ নেভান। ততক্ষণে একটি দোকান ও তিনটি টিনশেডসহ মোট চারটি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।

গাজীপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ভষ্মীভূত।

আপডেট সময় : ১১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬