ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পূজা চলাকালীন বোমা হামলা,পূজার থালা ভাসলো রক্তে। সনাতনী সম্প্রদায় শঙ্কায়! টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। তজুমদ্দিনে চাঁদার দাবিতে মারধর, জমির ঘাস লুটের অভিযোগ। অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে জনস্বাস্থ্য ঝুঁকি জাতীয় ল্যাব পরীক্ষায় বিস্ফোরক তথ্য — বাজারে নিম্নমানের ওষুধের বন্যা, প্রশ্নের মুখে ঔষধ প্রশাসন। নীলফামারীতে চিকিৎসকের স্ত্রীর সঙ্গে যুবদল নেতার পরকীয়ার অভিযোগ। মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত। মাদারীপুরে সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধনের পরই ভাঙচুর, আগুন ,আটক ৩।

টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার।

টাঙ্গাইল পৌর শহরের লৌহজং নদীর পাড় থেকে মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সামনা বেগম (৫৫)। তিনি শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের স্টেডিয়াম ব্রীজ এলাকায় লৌহজং নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহত সামনা বেগমের সঙ্গে তার ভাগিনা শাওনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

পূজা চলাকালীন বোমা হামলা,পূজার থালা ভাসলো রক্তে। সনাতনী সম্প্রদায় শঙ্কায়!

টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৮:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬