ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১। সুনামগঞ্জে পর্যটকদের মিলন মেলা। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী রোকন উদ্দিন মুন্সীর আইন বহির্ভূত কর্মকান্ডে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর। দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক। শৈশবের ঈদের আমেজ যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে যাচ্ছে নগরায়ন জীবনে। মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ধীরেন্দ্রনাথ বারুরীর স্মরণসভা অনুষ্ঠিত। প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান। ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন।

নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ।

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রুপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার ছিলেন।

আটকরা হলেন- নিহতের শ্বশুর হানিফ, তার ছেলে বাবু এবং স্থানীয় আরও তিনজন।ধামরাই থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায়ই তিনি মাদকাসক্তির জেরে বিভিন্ন ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তেন। ঈদের দিনেও তিনি মদপান করে বিকেলের দিকে সাভার গিয়ে মারধরের শিকার হন। রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাকে তাড়িয়ে দেন। একপর্যায়ে তার বাসার পাশেই শ্বশুর বাড়ি গিয়ে সেখানেও ঝগড়াঝাঁটি করে শ্বশুরের বসতঘরের টিনে কোপ দেন ও বিদ্যুতের মিটার ভেঙে দেন। একপর্যায়ে তার শ্বশুর ও শালা তাকে মারধর করেন। এতে আহত হলে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকে শালা-শ্বশুরসহ পাঁচজনকে আটক করা হয়।

নিহত সাবুর স্ত্রী বলেন, মাঝে মধ্যে মদ খেয়ে অনেক ঝগড়াঝাঁটি করত। মদ বানাইত। তাকে পরিকল্পিতভাবে মারেনি। কিন্তু আমি এটার বিচার চাই। আমার বাপ-ভাই মারার আগে ওপার (সাভার) থেকেও মার খেয়ে আসছিল, আবার হেরাও (শ্বশুর-শালা) মারছে।  তারপর আমার বাবার বাড়ি এসে ঘরে কোপাকুপি করে, মিটার ভেঙে ফেলে। আমাকে বের করে তাড়িয়ে দিয়েছে। তাও আমি বিচার চাই।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। থানা পুলিশের বরাতে জানানো হয়েছে যে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ।

নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ।

আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬