ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রায় ৫০ লক্ষাধিক মতুয়া ভক্তের সমাগমে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শুরু হয়েছে বারুনী স্নান উৎসব ও মেলা। ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: মিরসরাইয়ে অর্থমন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ আল-ফোরকান। রূপগঞ্জের সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। থানায় জিডি। বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু। নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার। মাদারীপুরের রাজৈরে মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ মডেল কুমল কমলিকার জনপ্রিয়তায় সোশ্যাল মিডিয়ায় ঝড়। হাতিয়ায় বন রক্ষক ও ভূমি অফিসের অনিয়ম-গাফিলতিতে বিরানভূমিতে পরিনত হচ্ছে জাতীয় উদ্যান।

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু।

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ,২৬) বিকেল চারটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, লটমনি এলাকার জেএমবি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে পরিত্যক্ত একটি বেড়ার ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন মো. হাসান ও হালিমা আক্তার। ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন হালিমা আক্তার। আর বাবা মো. হাসান অন্যত্র কাজ করতেন। ঘটনার সময় সন্তানদের ঘরে রেখে মা-বাবা দুজনই বাইরে কাজে ছিলেন।

বিকেলের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই শিশু আগুনে পুড়ে মারা যায়।

বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্গম এলাকায় হওয়ায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রায় ৫০ লক্ষাধিক মতুয়া ভক্তের সমাগমে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শুরু হয়েছে বারুনী স্নান উৎসব ও মেলা।

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬