ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার- দীপেন দেওয়ান। ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত । রাজৈরে জামায়াতের বিরাট ইফতার মাহফিল। ঢাকা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া দূর্ণীতির রাজা নামে পরিচিত।  রাজৈরে ১০৬ জন সার ডিলারশিপের লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান। ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ : যমুনা অয়েলে দ্বৈত নীতির বিস্ফোরক অভিযোগ। বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি’—কার স্বার্থে নীরবতা ? ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ। আমলাতন্ত্রের আনুষ্ঠানিক সংস্কার অতি আবশ্যক।

ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন

আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা আজ ৪ মার্চ বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। সভায় ময়মনসিংহ জেলা পুলিশ, এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ।

ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬