ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি। মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসনিক পরিবর্তন,দায়িত্বে রোকনুজ্জামান রোকন। চট্টগ্রামের পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির স্বামী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সংসদে ‘৪ কোটি ৭৮ লাখ টাকার’ সাউন্ড সিস্টেম অচল , হেডফোনে শব্দ বিভ্রাট—গণপূর্তের পাঁচ প্রকৌশলীর গাফিলতির চরম অভিযোগ। কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুলের এমডি মাহমুদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড, অপরাধ আড়াল করতেই দূর্বিতায়নের পন্থা।  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। সিবিএ নেতা নাসিরের চাঁদা বানিজ্য। চিঠি দিয়ে চাঁদাবাজি। চাকরি থেকে অব্যাহতির পরও মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বৃদ্ধার অপেক্ষার দিনাতিপাত।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসনিক পরিবর্তন,দায়িত্বে রোকনুজ্জামান রোকন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোঃ রোকনুজ্জামান রোকনকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোঃ রোকনুজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সরকারি প্রজ্ঞাপনে রোকনুজ্জামান রোকনের পিতা আব্দুল মালেক এবং মাতা মোছা. রোকেয়া বেগম বলে উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা ময়মনসিংহ নগরীর জে.সি. গুহ রোড, ডাকঘর ময়মনসিংহ সদর। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসনিক এ পরিবর্তনকে নগরবাসী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে নগর ব্যবস্থাপনায় বিভিন্ন সীমাবদ্ধতা, নাগরিক সেবা ব্যবস্থার দুর্বলতা,সড়ক ও ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার জটিলতা এবং জলাবদ্ধতা নিয়ে জনমনে অসন্তোষ ছিল। এ অবস্থায় নতুন প্রশাসকের নিয়োগ নগর ব্যবস্থাপনায় গতি ফিরিয়ে আনবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

নগর পরিকল্পনাবিদদের মতে, দ্রুত বর্ধনশীল নগরী হিসেবে ময়মনসিংহ এখন নানা চ্যালেঞ্জের মুখে। জনসংখ্যা বৃদ্ধি,অবকাঠামোগত উন্নয়ন, যানজট,বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যার মতো বিষয়গুলো মোকাবিলায় শক্তিশালী প্রশাসনিক নেতৃত্ব জরুরি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসকের অগ্রাধিকার তালিকায় থাকতে পারে নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু,জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনা,নাগরিক সেবা ডিজিটালাইজেশন এবং অবৈধ দখল ও বিশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনেও রোকনুজ্জামান রোকনের নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় নগরবাসীর সমস্যা ও বাস্তবতা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে বলে অনেকেই মনে করছেন। নগরবাসীর প্রত্যাশা,নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা গুলোর টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসনিক পরিবর্তন,দায়িত্বে রোকনুজ্জামান রোকন।

আপডেট সময় : ১০:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬