ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লক্ষ ৮৮ হাজার টাকার মাদকদ্রব্য আটক। মাদারীপুরের শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর। গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু। বাগেরহাটে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রী গ্রেফতার। ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি। আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি,কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ? ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান: মবের কবলে পুলিশ, উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার। এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সেই দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ——মিজান চৌধুরী।

মাদারীপুরের শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয় জনতা। মঙ্গলবার(২৪ মার্চ) বি‌কে‌লে গোয়ালকান্দা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। রা‌তেই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন (২২) একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন।

ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত ধর্ষক জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পু‌লি‌শের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভিকটিম মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লক্ষ ৮৮ হাজার টাকার মাদকদ্রব্য আটক।

মাদারীপুরের শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

আপডেট সময় : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬