ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। প্রতিহিংসার আগুনে জ্বলছে মাদারীপুর। আলমগীর হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক তাণ্ডব। বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু। গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা। চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই এমপিকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা প্রদান। আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা।

আজ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ, ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।

উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।

র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।

মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা।

আপডেট সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬