ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১। সুনামগঞ্জে পর্যটকদের মিলন মেলা। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী রোকন উদ্দিন মুন্সীর আইন বহির্ভূত কর্মকান্ডে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর। দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক। শৈশবের ঈদের আমেজ যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে যাচ্ছে নগরায়ন জীবনে। মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ধীরেন্দ্রনাথ বারুরীর স্মরণসভা অনুষ্ঠিত। প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান। ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১।

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামে দিরাই মদনপুর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই গ্রামের উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৬) ও অপর গুরুতর আহত দুই যুবক একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০), হানিফ উল্লাহের ছেলে গুলজার আলী (৪০)।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২২ মার্চ,২৬) দুপুর ১:০০ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে দিরাই মদনপুর সড়কে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তিখাই গ্রাম থেকে ঈদ আড্ডা দিতে মুক্তখাই গ্রামের যুবক সাইদুল ইসলাম, তাহার বন্ধু একই গ্রামের সফিকুল ইসলাম ও গুলজার আলীকে নিয়ে তাহিরপুর উপজেলার শিমুলবাগানের উদ্দেশ্যে নতুন মোটর সাইকেল নিয়ে রওয়ানা দেন। পথিমধ্যে দুপুর ১ টায় শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামে দিরাই মদনপুর আঞ্চলিক সড়কের ঈদগাহের পাশে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে রাস্তার পাশে থাকা বড় রেন্ট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক সাইদুল ইসলামের পায়ের একটি হাড় ভেঙ্গে গাছের সাথে আটকে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়। পরে মোটর সাইকেল চালক সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম ও গুলজার আলীগণকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল আরোহী উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৬) মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য মোটর সাইকেল চালক সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আরোহী গুলজার বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন আছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলি উল্লাহ বলেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত মোটর সাইকেল চালক ও আরোহীদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি একজন মোটর সাইকেল আরোহী মারা গেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেশাই কেড়ে নিলো ৩৫ বছরের সাবুর প্রাণ।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১।

আপডেট সময় : ০৯:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬