আজ ১৫ মার্চ,২০২৬ রবিবার রাজৈর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুন, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরামসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা দুপ্রকের সভাপতি খন্দকার আব্দুল মতিন।দোয়া পরিচালনা করেন রাজৈর উপজেলা মডেল মসজিদের ইমাম।বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় জন্য দোয়া করা হয়।
মাদারীপুর জেলা প্রতিনিধি: 


















