ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন। বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেলকে দেখতে চায় তৃণমূল। বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ। সংসদে ‘সাউন্ড কেলেঙ্কারি’—নতুন মোড় : একই ঠিকাদার, একই সিন্ডিকেট, একের পর এক কোটি কোটি টাকার প্রকল্প দখল। চট্টগ্রাম মহাসড়কের ঢালে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু। কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা। হামের উপসর্গে শিশু ভর্তি বাড়ছে, চমেকে চিকিৎসাধীন ৩৩। গাইবান্ধায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যুবকদের জীবনের সম্ভাবনার একটি দরজা খোলা হয়েছে। চট্টগ্রামে অকটেন সংকট চরমে, রেশনিংয়ে চলছে জ্বালানি বিক্রি। ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা।

কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

ঝকুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় জমির মালিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জমির মালিক বাবুল হোসেনসহ ব্যবসায়ীরা  ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৯৬৫ সালে সরকার  ১৩৯ শতক জায়গা অধিগ্রহণ (একোয়ার) করলেও আজ পর্যন্ত আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ পাওনা না মিটিয়েই প্রশাসন কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।”
তারা আরও দাবি করেন, বর্তমান সময়ে সরকার যদি জায়গা নিতে চায়, তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী (মৌজাহারে) পাওনা অর্থ পরিশোধ করতে হবে। পাওনা না বুঝিয়ে এই উচ্ছেদ অভিযান বন্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বক্তারা বলেন, নিমসার কাঁচা বাজারটি দীর্ঘদিন থেকে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাক-সবজি ও ফলমূল এই বাজারে আসে এবং এখান থেকেই তা সারাদেশে সরবরাহ করা হয়। এটি দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার। বারবার উচ্ছেদ অভিযানের ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসাস সভাপতি আব্দুল মালেক, মো: শাখওয়াত সোহেল, জায়গার মালিক বাবুর হোসেন, আব্দুল হারুনুর রশিদ, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন বাবুল, নুরুল ইসলাম, ইয়াছিন, শুভ, নবী নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা, স্বপন মিয়া, মানিক মিয়াসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা।
মানববন্ধনের শেষ পর্যায়ে বক্তারা ঐতিহ্যবাহী এই বাজারটি রক্ষার জন্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে উচ্ছেদ আতঙ্ক থেকে সাধারণ ব্যবসায়ীদের মুক্তি দিতে এবং ন্যায্য পাওনা আদায়ের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দেন যে, যদি তাদের দাবি মানা না হয় এবং বিনা ক্ষতিপূরণে উচ্ছেদ বন্ধ না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

তারা বলেন কয়েকমাস আগে বাজারের দোকান ভাঙ্গা হয়েছে কোন নোটিশ ছাড়া, শুধু মাইকিং করে জানান দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলেন এই বাজারে ৩ হাজার ব্যবসায়ী আছেন,  লোন নিয়ে ব্যবসা করছি আমরা কিভাবে ঋণ পরিশোধ করবো। আর কিছু দুষ্কৃতিকারী আছে যারা প্রশাসনকে অর্থের বিনিময়ে বাজার উচ্ছেদ করার জন্য ইন্ধন দিয়ে থাকেন আমরা এর প্রতিকার চাই।

জায়গার মালিকদের  পক্ষে থেকে বাবুল বলেন নিমসার বাজারের  নিমাসার ও মোকাম মৌজার রাস্তার দু’পাশের জায়গার মালিকানা রয়েছে আমাদের পূর্ব পুরুষ অর্ধেক টাকা পেয়েছে আর অর্ধেক টাকা এখনো পাই নাই আমাদের কাছে সকল ডকুমেন্টস রয়েছে। আমাদের প্রাপ্য হিসেব বুঝে নেওয়ার জন্য আইনি পক্রিয়া চালিয়ে যাবো। তিনি বলেন ২০০০ সাল থেকে এই পর্যন্ত এই বাজার টি ৩০ বার ভেঙেছে প্রশাসন,  সরকার আমাদের সম্পূর্ণ প্রাপ্য টাকা পরিশোধ না করে বেআইনি ভাবে ভেঙেছে। রোডস এন্ড হাইওয়ে সড়ক বিভাগ আমাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে বর্তমান বাজার মূল্য হারে।

এ সময়  স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা বলেন এই ঐতিহ্যবাহী নিমসার বাজার নিয়ে কয়েকদিন পর পর প্রতারণার শিকার হই আমরা দুষ্কৃতিকারী সিন্ডিকেটের কবলে পড়ে আমাদের এই অবস্থা প্রশাসন কয়েকদিন পর পর এ দোকানপাট গুলো ভেঙে ফেলে বিনা নোটিশে আমরা প্রতিকার চাই।

ব্যবসায়ীরা আরো বলেন সড়ক বিভাগ কাজ করলে আমরা জায়গা ছেড়ে দিবো কিন্তু এখন তো সড়ক বিভাগ কাজ করছে না। তাছাড়া জায়গার প্রাপ্য হিসেব এখনো বাকি রয়েছে। আর এই বাজার সরকার প্রতিবছরে ইজারা দিচ্ছে তার প্রাপ্য অর্থও সরকারের কোষাগারে জমা হচ্ছে।  আমরা এই বাজার রক্ষায় সবার হস্তক্ষেপ কামনা করছি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন।

কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন।

আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬