ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ। ঘরে ঘরে গীতার আলো, হৃদয়ে হৃদয়ে মানবতা—বাগীশিকের অভিষেকে নতুন সমাজ জাগরণের প্রত্যয়। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র মোঃ ইয়াছিন আরাফাত (১৭) গত ১১/০৮/২০২৫ খ্রি. তারিখে মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার মা নারায়ণগঞ্জ সদর থানায় জিডি করেন। দুইদিন পরে ১৩/০৮/২০২৫ খ্রি. তারিখে সিদ্ধিরগঞ্জপুল এলাকার ডিএন্ডডি লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং -২৮, তারিখ -১৯/১০/২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলার রহস্য উদঘাটনে ব্যর্থ হলে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জ জেলার নিকট ন্যস্ত করা হয়। বর্তমানে এসআই (নি:) মোঃ মনিরুজ্জামান মামলাটির তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৫/০৫/২০২৬ খ্রি. তারিখে ডিএমপি ঢাকার ডেমরা থানা এলাকা থেকে মূল আসামি মোঃ আজিম হোসাইন (২৭)-কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে ডিএমপি কদমতলী থানাধীন শনিরআখরা এলাকা থেকে মোঃ ফয়সাল (২৭) এবং রূপগঞ্জের বরাব এলাকা থেকে নুসরাত জাহান মিম (২৪)-কে গ্রেফতার করা হয়। গত

০৬/০৫/২০২৬ খ্রি. তারিখে আসামি মোঃ আজিম হোসাইন

আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই এর তদন্তে এবং আসামীর জবানবন্দি থেকে জানা যায় যে, আসামিরা পূর্ব বিরোধের জেরে ইয়াছিন আরাফাতকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জপুল এলাকার ডিএন্ডডি লেকে ফেলে দেয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি।

আপডেট সময় : ০১:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬