ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। মাদারীপুর রাজৈরের টেকেরহাটে দুধ কান্ডে ভাইরাল এনামুল বাঘা গ্রেফতার। ৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবাসহ ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩।

কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে মোট তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন,২৬) দুপুরে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে রামু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন টমটমে তল্লাশি চালিয়ে দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক কারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবাসহ ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩।

আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬