ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা। চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বেরিয়ে এলো ‘থলের বিড়াল’ • তদন্তে দোষী সাব্যস্ত এসি ল্যান্ডের শাস্তিমূলক বদলি। রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ। নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের সংস্কৃতি বন্ধ হোক: নকলের দাবিতে সহিংসতা জাতির জন্য অশনিসংকেত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ।

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় দৃশ্যমান গতি এসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভার প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তাঁর তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফল বিক্রেতাদের জন্য পৃথক পৌর ফল মার্কেট স্থাপন করা হয়েছে, যা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সহায়ক ভূমিকা রাখছে। যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি এবং পাবলিক টয়লেট।

পৌরসভা সূত্র আরও জানায়, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসকের নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণের ফলে পৌরসভার বিভিন্ন কাজে গতিশীলতা এসেছে। এতে একদিকে যেমন নাগরিক ভোগান্তি কমেছে, অন্যদিকে পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “পৌরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ।

ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা।

আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬