ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজান চট্টগ্রামের আয়োজনে এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় ৪ঠা জুলাই শনিবার বিকেলে হালদার পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আমিন উর রশিদ। তিনি বলেন

‘আগামী ১৫ দিনের মধ্যে হালদা পাহারার জন্য একটি স্পিডবোট দেওয়া হবে। তবে শুধু পাহারা দিলেই হবে না, হালদাপাড়ের মানুষকে সচেতন হতে হবে। সবাইকে মিলে নদী পাহারা দিতে হবে। তিনি আরও বলেন আপনারা অনেক ভাগ্যবান, এরকম একটি নদী পেয়েছেন। এই নদী রক্ষা করার দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন এম.পি। তিনি বলেন, হালদা শুধু চট্টগ্রামের নয়, সমগ্র দেশের গর্ব। নদী রক্ষার পাশাপাশি নদীকেন্দ্রিক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে হালদা তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন সভাপতিত্বে

অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

স্বাগত বক্তব্য দেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, বিএনপি নেতা এম. এ. হালিম চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ, ছৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, সাবের সুলতান কাজল, আবু হানিফ চম্পা, রোশাংগীর আলম, শফিউল আলম, মো. সালাউদ্দিন।

এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হালদা নদীর মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একই সঙ্গে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ।

আপডেট সময় : ১২:২৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬