ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ সদস্যের পরিবার, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ আবদুস সালাম রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবু মার্কেটে রুহুল আমিন শিকদার ও রুবেল হোসেনের শান্তিপূর্ণ অবস্থান! মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত: বিসিক এ ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দৌরাত্ম চলছে! ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ।

গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪২ জন সংবাদটি পড়েছেন

গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

মোঃ মাইনুদ্দিন শিকদার,

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকরা। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মহাসড়কের পাশে পড়ে থাকা বিভিন্ন জিনিস সড়কে এনে আগুন ধরিয়ে দেন পোশাক শ্রমিকরা। এসময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকগন আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা বাধা দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

তিনি আরও বলেন, মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যাতে করে কোন ধরণের সহিংসতা করতে না পারে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ সদস্যের পরিবার, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ আবদুস সালাম

গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬