ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

আহত জুলাই স্বাস্থ্য কার্ড নিয়ে প্রতারণা। ভুয়া ‘আহত’পরিচয়েজুলাই স্বাস্থ্য কার্ড নিতে গিয়ে ধরা আওয়ামীলীগ কর্মী।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৩৭১ জন সংবাদটি পড়েছেন

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় জুলাই -আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান’-এর আহত কার্ড সংগ্রহ করতে এসে এক আওয়ামী লীগ কর্মী জনরোষের মুখে পড়েছেন। এলাকাবাসী ও ছাত্র জনতার  দাবি,তিনি ৪ তারিখে হাইমচর উপজেলা ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলায় অংশ নেন।এবং আন্দোলনের দিন (৫ আগস্ট) হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীর বাড়িতে গণধোলাইয়ের শিকার হয়ে পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সরকারি সহায়তার আশায় ‘আহত আন্দোলনকারী’ পরিচয়ে উপজেলা কার্যালয়ে কার্ড সংগ্রহ করতে যান। কিন্তু এলাকাবাসী তাকে চিহ্নিত করে প্রশ্ন তোলে একজন আওয়ামী লীগ কর্মী কীভাবে আন্দোলনকারী হিসেবে কার্ড পেলেন?

বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ছাত্রজনতা সাধারণ মানুষের মধ্যে । অনেকে বলছেন, এই ধরনের ভুয়া দাবিদারদের কারণে প্রকৃত আন্দোলনকারীরা বঞ্চিত হচ্ছেন এবং ‘জুলাই অভ্যুত্থান’ এর চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।

এ ঘটনায় প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত আহতদের তালিকা প্রকাশ ও ভুয়া দাবিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

আহত জুলাই স্বাস্থ্য কার্ড নিয়ে প্রতারণা। ভুয়া ‘আহত’পরিচয়েজুলাই স্বাস্থ্য কার্ড নিতে গিয়ে ধরা আওয়ামীলীগ কর্মী।

আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫