ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ এক গ্রেফতার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩৫৩ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

দিনাজপুর শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ায় মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে মো. রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মো. আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশি করা হয়।
তল্লাশিতে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৫ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা) এবং ৩৬০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা) উদ্ধার করা হয়।

ঘটনার পর ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মো. রানাকে পলাতক আসামি এবং মো. আমিনুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাকিবুজ্জামান বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

মিলন আহাম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ এক গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫