ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৩৩৩ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকালে চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন, উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আনজুমান আরা (৬০) ও পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আনজুমান আরা রেলস্টেশনের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াবুর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, দুটি ঘটনাই আলাদা সময় ঘটেছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫