ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, ৬০০ টাকার পাওনাকে ঘিরে সংঘর্ষ; ফয়সাল সরকারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার। ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার। মাতামুহুরী উপজেলা শাখা’র বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত।  অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন। হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

  • মোঃ আব্দুল হাকিম
  • আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২০২ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গত ৭ অক্টোবর মঙ্গলবার প্রায় সন্ধ্যা ৬ টায় উপজেলার ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা এলাকার ওবাইদুর রহমান (উপজেলার ঘুঘুরাতলী বাজারের) সিমেন্ট ব্যবসায়ীর ছেলে মোঃ মেজবাহ হোসেন (২৪) দোকানের পার্শ্বস্থিত মদিনা মসজিদের ছাদে কুকুর উঠায় একটি স্টিলের পাইপ নিয়ে কুকুরটিকে তাড়ানোর জন্য চেষ্টা করলে অসাবধানতাবসত পাইপটি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরিবারের লোকজন জানায়, গতকাল বুধবার সকাল ১০ টায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় স্থানীয় মসজিদ কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কোনাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, ৬০০ টাকার পাওনাকে ঘিরে সংঘর্ষ; ফয়সাল সরকারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫