ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

মাদারীপুরে আইন শৃঙ্খলার অবনতি।করিম মাতুব্বরকে কুপিয়ে গুরুতর জখম।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৯৪ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় পূর্ব শত্রুতার জেরে করিম মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে।আহত করিম মাতুব্বর মৃত গেদু মাতুব্বরের ছেলে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। জুলাই বিপ্লবের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মাদারীপুরে প্রায়শই এধরনের ঘটনা প্রবাহের জন্ম হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আক্কাস মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২১) ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে করিম মাতুব্বরের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক করিম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের সচেতন মহলের ধারণা, অচিরেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো না হলে শান্ত মাদারীপুরকে অশান্ত করতে একটা গ্রুপ তৎপর রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে আইন শৃঙ্খলার অবনতি।করিম মাতুব্বরকে কুপিয়ে গুরুতর জখম।

আপডেট সময় : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫