ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

বিদেশি সাইটে ভিডিও দেওয়া সেই পর্নো দম্পতি গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩১৬ জন সংবাদটি পড়েছেন

আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট প্রকাশ করে বাংলাদেশকে বিতর্কের মুখে ফেলে দেওয়া সেই বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৯ অক্টোবর) বান্দরবান থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

গ্রেফতার দম্পতির নাম বৃষ্টি ও আজিম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা কয়েক বছর ধরে পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করছিলেন। তাদের এসব কনটেন্ট দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি।

পুলিশ জানায়, গ্রেফতার আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় মাদকের মামলা রয়েছে। ওই মামলায় একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। আর তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায়।

দাম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইটে প্রকাশ করতেন। বিষয়টি সাইবার গোয়েন্দাদের নজরে আসার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর বান্দরবানে অবস্থান নিশ্চিত করে সিআইডি তাদের গ্রেফতার করে।

সিআইডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বিদেশি সাইটে ভিডিও দেওয়া সেই পর্নো দম্পতি গ্রেফতার।

আপডেট সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫