ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার

প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে মহিলার কানের দুল ছিনতাই।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৯৭ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামক এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিশু দাসের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিশু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিশু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেন তারা। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। দুজনই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এসময় সামনে থাকা (চালক) যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিই। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসে। তাদের আমি চিনিও না। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়।এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে

প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে মহিলার কানের দুল ছিনতাই।

আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫