ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩১২ জন সংবাদটি পড়েছেন

কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী সারাক্ষণ বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।

দুদক কার্যালয় সূত্রে জানা যায়, দলিল লেখক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মীর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালায়।

অনুসন্ধানকালে দেখা যায়, মীর মোহাম্মদ ২০২৩ সালের ৮ আগস্ট দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেন।

একইসঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রেক্ষিতে রবিবার দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী তার বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার বাদী ও দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বলেন, “দুর্নীতি দমন কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে এ মামলা করা হয়েছে। মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য উদঘাটিত হলে তাও আইনানুগ ব্যবস্থাগ্রহণের মাধ্যমে তদন্তে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা।

আপডেট সময় : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫