ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা কর্তৃক সনাতনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩১৭ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা কর্তৃক আয়োজিত কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে সনাতনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৯ অক্টোবর,২০২৫ বুধবার।হাজরাপুর বকুলতলা পূজা মন্দির, মাগুরা সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সমীর কুমার বসু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোঃ আলী আহমেদ, মাগুরা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সাধন কুমার ঘোষ। মতবিনিময় অনুষ্ঠানটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল মাগুরা জেলার সর্বস্তরের সনাতনী ভাই-বোনদের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যে কোনো মূল্যে সারা বাংলার সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমরা ভুমিকা রাখতে সক্ষম হবো।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা কর্তৃক সনাতনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫