ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১০৯৩ জন সংবাদটি পড়েছেন

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখাল বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াংগুনে আজ রোববার শক্তিশালী বাহরাইনের বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেই ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল। প্রথমার্ধেই ৫ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা, দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। অথচ মাঠে তার ছিটেফোঁটাও বোঝা গেল না। বল দখল, গতি, আক্রমণ কিংবা রক্ষণ-প্রতিটি বিভাগেই বাংলাদেশ ছিল একক আধিপত্যে।

ম্যাচের ১০ মিনিটেই গোলের খাতা খুলে দেন শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠ থেকে স্বপ্না রানীর দূরপাল্লার থ্রু বল ধরে একাই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্নার বাড়ানো বল ধরে বাঁ পায়ের চমৎকার শটে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়ান তিনি। এরপর একের পর এক আক্রমণে রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যায় বাহরাইনের রক্ষণভাগ। ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কোহাতি কিসকু। এর আগে মারিয়া মান্দার ক্রসে বাহরাইনের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে কোহাতির সামনে, যেখান থেকে তিনি আর ভুল করেননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের ঝড় আরও বাড়ান তহুরা খাতুন। প্রথমে মনিকা চাকমার লড়াকু প্রচেষ্টায় বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে জাল কাঁপান তিনি। মাত্র দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দ্বিতীয়ার্ধে আরও একটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তার, যা নিশ্চিত করে ৭-০ গোলের একচেটিয়া জয়।

‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছে তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আপডেট সময় : ১০:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫