ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

হেলেন জেরিন খানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -২ সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে সনাতনী সম্প্রদায়ের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৯১ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরের কদমবাড়ী ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে এ আয়োজন করে সনাতন ধর্মাবলম্বী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেবাশ্রম এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার সমর্থক অংশ নেন।

বক্তারা বলেন, হেলেন জেরিন খান সব ধর্মের মানুষের আস্থার প্রতীক। তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে থেকেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন দিলে এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ বলেন, ১৯৪৭ থেকে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করেছে। আগামী দিনেও সেই ঐক্য অটুট থাকবে। কদমবাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির সময় নিরাপদ ছিল এবং গণেশ পাগল সেবাশ্রমের জমিও দখলদারদের হাত থেকে দখলমুক্ত করা হয়েছিল। তাই হেলেন জেরিন খানকে মনোনয়ন দিলে তারা বিএনপির পক্ষে রায় দেবে।

জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু বলেন, হেলেন জেরিন খান সারাজীবন মানুষের পাশে থেকেছেন। তিনি হাসিমুখে সবার দুঃখে-সুখে পাশে দাঁড়ান। এমন একজন সৎ, নির্ভীক , সাহসী ও মমতাময়ী নারীকে সর্বস্তরের জনগণই চায় সংসদ সদস্য হিসেবে দেখতে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

হেলেন জেরিন খানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -২ সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে সনাতনী সম্প্রদায়ের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫