ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪০৬ জন সংবাদটি পড়েছেন

আজ ৩ডিসেম্বর ,২০২৫ বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৮:০০টা হতে ১২:০০টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছে।

কর্মবিরতি পালনকারী ফার্মাসিস্ট মনিরুজ্জামান মনির বলেন, স্বাস্থ্যখাত হচ্ছে সরকারের একটি জনগুরুত্বপূর্ণ খাত। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ দীর্ঘদিন যাবৎ চাকরিতে বেতন বৈষম্যের শিকার হয়ে হতাশাগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছি। তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে আমাদের দাবিকৃত ১০ম গ্রেড বাস্তবায়ন করে জীবন মান উন্নয়নে সচেষ্ট হবেন।আজ আমরা সারা বাংলাদেশে একযোগে ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছি। আগামী ৪ ডিসেম্বর,২০২৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস কমপ্লিট সাট- ডাউনের ঘোষণা দিয়েছি। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আলোচনা সাপেক্ষে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। তবে আমরা আশাবাদী সরকার আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এর আগে গত ৩০ নভেম্বর,২০২৫ রবিবার একই দাবিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ সকাল ৯:০০টা হতে ১১:০০টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন করেছিল।

আজকের অর্ধদিবস কর্মবিরতির ফলে হাসপাতালে আগত রোগীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। রোগীদের সাথে কথা বলে জানা গেছে তারাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে,যে সকল সেবা দানকারী কর্মবিরতি পালন করছেন তাদের দাবি যেন অবিলম্বে মেনে নিয়ে রোগীদের জনদুর্ভোগ কমাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

মাদারীপুরের রাজৈরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন।

আপডেট সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫