ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

কদমবাড়ীর মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৮০ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেধাবী কন্যা শৈলী মনি দত্ত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ১৩৪১ স্থান লাভ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছে।তার পিতার নাম ইঞ্জিনিয়ার সমীর দত্ত,মাতা মিতালী শিকদার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শৈলী মনির প্রাথমিক শিক্ষা জীবন শুরু ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করে। অতঃপর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হতে জিপিএ ৫ অর্জন করে। মেধাবী এ গূণী শিক্ষার্থী শুধু লেখাপড়াতেই নিজেকে সীমায়িত রাখেনি। সাধারণ নৃত্য, লোক নৃত্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাধারণ নৃত্যে ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে শৈলী মনি কালকিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। গূণী শিক্ষার্থী শৈলী মনির ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে সারাক্ষণ বার্তাকে জানান, ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এ লক্ষ পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। শৈলী মনি তার মামার বাড়ি কালকিনি থেকেই পড়াশোনা করেছে।তার জীবনের এ পর্যায়ে আসতে মামা বাড়ির ভূমিকা অগ্রগণ্য।

শৈলী মনি দত্তের বাবা ইঞ্জিনিয়ার সমীর দত্ত জানান, তার মেডিকেল কলেজে ভর্তির সুপারিশের খবরে আমরা অত্যন্ত খুশি হয়েছি।আশা করি তার এ সাফল্য অব্যাহত থাকবে। আমাদের মেয়ে শুধু একজন ভালো চিকিৎসক নয় একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

কদমবাড়ীর মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়।

আপডেট সময় : ১০:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫