ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড! কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস। কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা কুয়াকাটায় সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা। সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন। লালমনিরহাট রেল ডিভিশনের আতঙ্কের নাম সোহেল সাইদুর সিন্ডিকেট । রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক। কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান।

ঢাকা বরিশাল মহাসড়কে এক মোটর সাইকেল আরোহী গাড়ি চাপায় নিহত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২২২ জন সংবাদটি পড়েছেন

আজ রবিবার (৪ জানুয়ারি,২০২৬) আনুমানিক সকাল ৭:০০টায় ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশাল মহাসড়কে অজ্ঞাত  গাড়ির চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম সুমন সরদার (৩১)। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। সুমন সরদার শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল রাজৈরের উদ্দেশে রওনা হন সুমন। বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রাস্তায় পড়ে থাকেন।

পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একটি দল তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো গাড়িটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড!

ঢাকা বরিশাল মহাসড়কে এক মোটর সাইকেল আরোহী গাড়ি চাপায় নিহত।

আপডেট সময় : ০৫:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬