ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার। ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার। মাতামুহুরী উপজেলা শাখা’র বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত।  অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন। হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০।

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি,২৬) বেলা সাড়ে ১১:০০টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি,তবে প্রত্যক্ষদর্শীরা জানায়,দুটি বাসের গতি ছিল বেপরোয়া ধরনের। তাদের মতে দ্রুত গতির কারণেই এ ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার।

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০।

আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬